কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ এ ০৩:৩১ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ০৭-০৯-২০২৮
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তুলা চাষ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা হলরুমে তুলা উন্নয়ন বোর্ড বালিয়াডাঙ্গী ইউনিটের উদ্যোগে ২০২৫–২৬ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস।
বক্তারা বলেন, তুলা দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল। দেশে তুলার উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় বিদেশ থেকে তুলা আমদানি করতে হয়। তাই কৃষকদের তুলা চাষে আরও আগ্রহী করে তুলতে হবে। তারা আরও বলেন, একই জমিতে তুলার পাশাপাশি সাথী ফসলের চাষ করা সম্ভব হওয়ায় কৃষকরা স্বল্প ব্যয়ে অধিক লাভবান হতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, তুলা উন্নয়ন কর্মকর্তা পহিদা বেগম, কটন ইউনিট কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ তোফাজ্জল হোসেন, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাইলট স্কুলের প্রধান শিক্ষক ড. টি এম মাহবুবুর রহমান, বণিক সমিতির সভাপতি ডা. তোফায়েল হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম হামিদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তুলা চাষিরা।
অনুষ্ঠান শেষে ৩০ জন কৃষকের হাতে প্রণোদনা হিসেবে তুলার বীজ, সার ও কীটনাশক বিনামূল্যে তুলে দেওয়া হয়।